ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

হ‌বিগঞ্জ ও মৌলভীবাজারে আরও চারজনের করোনা শনাক্ত

হ‌বিগঞ্জ ও মৌলভীবাজারে আরও চারজনের করোনা শনাক্ত
×

‌সিলেট ব্যুরো

প্রকাশ: ০২ মে ২০২০ | ১০:৩৯

‌সিলেটে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন হ‌বিগ‌ঞ্জের ও বা‌কি দুইজন মৌলভীবাজারের।

শ‌নিবার সিলেট এমএ‌জি ওসমানী মে‌ডিকেল কলেজের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ আসে। 

ওসমানী হাসপাতা‌লের উপ-প‌রিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

এ ‌দিন সি‌লেট ও সুনামগঞ্জ জেলায় কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়‌নি। শ‌নিবারের নতুন আক্রান্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত হল ২৩১ জন। 

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান উজ্জ্বল জানান, হ‌বিগ‌ঞ্জে নতুন আক্রান্তদের ম‌ধ্যে একজন নার্স। 

এখন পর্যন্ত সিলেটে করোনায় মারা গেছেন চারজন। 

আরও পড়ুন

×