ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

গোমস্তাপুরে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

গোমস্তাপুরে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু
×

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৮:৫৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্বাসকষ্ট ও কাশি নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত ওই কিশোর ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ছোট জামবাড়িয়া গ্রামের আন্জার আলীর ছেলে হৃদয় (১৭)। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তার লাশ নিয়ে যায় স্বজনরা। 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন আহমেদ জানান, রোববার দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় ওই কিশোর চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর সে মারা যায়। তবে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। 

এদিকে কিশোরের সঙ্গে আসা স্বজনের বরাত দিয়ে জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফারিকুল ইসলাম জানান, ওই কিশোর বেশ কিছুদিন থেকে কাশিসহ শ্বাসকষ্টে ভুগছিল। হাসপাতালে তার যক্ষা পরীক্ষা করা হয়। তবে তার যক্ষা ধরা পড়েনি বলে রিপোর্টে জানা গেছে।


আরও পড়ুন

×