চট্টগ্রামে পানিবন্দিদের মাঝে খাবার বিতরণ করলেন এমপি নোমান
পানিবন্দিদের মাঝে খাবার বিতরণ করেন এমপি সাঈদ আল নোমান। বুধবার চট্টগ্রামে। ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৪:৪৮ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৫:০৪
চট্টগ্রাম নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকার পানিবন্দি মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছেন সাঈদ আল নোমান। তিনি চট্টগ্রাম ১০ আসনের এমপি। বুধবার স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তিনি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ দুটি এলাকা পরিদর্শন করেছেন।
খাবার বিতরণের পর স্থানীয়দের উদ্দেশে সাঈদ আল নোমান বলেন, বিএনপি গণমানুষের সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে এই সরকার আছে, ভবিষ্যতেও থাকবে।
এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় আছেন লালখান বাজারের মতিঝর্ণা ও বাটালী পাহাড় এলাকার বাসিন্দারা। এই দুই এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান সাঈদ আল নোমান। একই সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।
পরিদর্শন শেষে সাঈদ আল নোমান বলেন, মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।
পানওয়াল পাড়া এলাকায় খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেন, রেজাউল করিম মিন্টু, মো. এয়াকুব, মোস্তাক আহমেদ বাবলু, মো. রাজিব, আবদুস শুক্কুর ইমন, টিপু, সাইফুল আলম প্রিন্স, ইবরাহীম ইমন, ফরিদ আহমেদ, মো. ফারুক প্রমুখ। তারা পানিবন্দি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন।
- বিষয় :
- ত্রাণ বিতরণ
- পানিবন্দি
- চট্টগ্রাম