হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৯:১৪
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় গিয়াস উদ্দিন নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান জানান, বিকেলে মহাসড়ক দিয়ে আসা সিলেটগামী একটি ট্রাক পশ্চিম নুরপুর এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়। আহত হয় আরো দুইজন।
তিনি জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- বিষয় :
- হবিগঞ্জ
- সড়ক দুর্ঘটনা
- নিহত