মাগুরায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৯:২০
মাগুরার শ্রীপুরে ছাবিনগর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুয়েল বিশ্বাস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার জুয়েলের বিরুদ্ধে থানায় মামলা অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত জুয়েল ছাবিনগর গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল জুয়েল ওই মেয়েকে বিয়ের কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে যায়। পরে এক প্রতিবেশির বাড়িতে নিয়ে তাকে ধষর্ণ করে, তাকে ওই বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে অইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। এ সময় জুয়েল ও তার পরিবার গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মিমাংসা ও মেয়েকে বিয়ে করা কথা বলে সময় নেয়। কিন্তু দুই দিন পার হয়ে গেলেও তারা সালিশ মিমাংশা ও ধর্ষণের শিকার মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে। এছাড়া বিষয়টি চেপে যাওয়ার জন্য মেয়ের বাবাকে নানা রকম ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে রোববার জুয়েল বিশ্বাসের নামে শ্রীপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর বাবা।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার বলেন, ছবিনগর গ্রামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্ত জুয়েল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার বিকাশ বিশ্বাস জানান, রোববার দুুপুরে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।