ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

সাতক্ষীরায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০ | ০৯:৩২

সাতক্ষীরার তালায় স্বামী পরিত্যক্তা (৩৮) এক নারীকে ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার ভোরে অভিযান চালিয়ে পাটকেলঘাটা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

এর আগে গত ২৭ এপ্রিল উপজেলার জগদানন্দকাটি গ্রামের স্বামী পরিত্যক্তা নারী গণধর্ষণের শিকার হন।

গ্রেপ্তারকৃতরা হলেন-তালা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের ছেলে মমতাজ সরদার (৪৫), একই এলাকার শহিদুল সরদারের ছেলে সবুজ সরদার (২২) ও বিল্লাল সরদার (৩৮)।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ ঘটনায় পাটকেলঘাটার থানায় ওই নারী নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে করেন। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

×