সিলেট বিভাগে আরও ৯ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ মে ২০২০ | ১১:৩৫
সিলেট বিভাগের তিন জেলায় নতুন করে আরও নয়জন করোনাআক্রান্ত শনাক্ত হয়েছেন। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮ জনের ফলাফল পজিটিভ আসে।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ছয়জন, মৌলভীবাজারের দুইজন ও সুনামগঞ্জের একজন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় সমকালকে এ সব তথ্য জানান।
নতুন ৮ জনসহ সিলেট বিভাগে করোনাআক্রান্ত শনাক্তের সংখ্যা ২৪০ জনে উন্নিত হলো। তবে সিলেট বিভাগের মধ্যে ‘হটস্পট’ হয়ে উঠা হবিগঞ্জ জেলার কেউ শনিবার ওসমানীতে শনাক্ত হননি।