ঈশ্বরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৮:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কুড়াতে গিয়ে রাবেয়া খাতুন (৬০) নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত রাবেয়া উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের ওই নারী মঙ্গলবার ৫টার দিকে শুরু হওয়া ঝড়ের মধ্যে বাড়ির পাশে ভেঙে পড়া ডাল কুড়াতে যান। কিন্তু হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় তার। ঝড় শেষে বৃদ্ধার স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যায়।
মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, ঝড়ের সময় বজ্রপাতে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।