ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

কমলনগরের মৃত শিশু সাথী করোনায় আক্রান্ত ছিল না

কমলনগরের মৃত শিশু সাথী করোনায় আক্রান্ত ছিল না
×

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৮:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরের কমলনগরে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া শিশু সাথী আক্তার (৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিল না। তার নমুনা পরীক্ষা করে বিআইটিআইডি এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের এ কথা জানান।

ডা. আবু তাহের বলেন, গত ২৬ এপ্রিল উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা এলাকার শিশু সাথী আক্তার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যায়। করোনার উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠায়। পরীক্ষায় সাথীর করোনা নেগেটিভ আসে।

এদিকে শিশু সাথীর মৃত্যুর পর থেকে তার বাড়িটি উপজেলা প্রশাসন লকডাউন করে দেয়। তবে এখন লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান।

আরও পড়ুন

×