ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ১ ঘণ্টার ব্যবধানে ২ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ১ ঘণ্টার ব্যবধানে ২ জনের মৃত্যু
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৮:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে এক ঘন্টার ব্যবধানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টার মধ্যে জেলার সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ৬ দিনে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হলো। এ ঘটনায় নোয়াখালীতে আতঙ্ক বিরাজ করছে। 

সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি গ্রামের সোহেল রানা জুয়েল (২৫) গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন। এরপর থেকে তিনি বাড়িতে ছিলেন। মঙ্গলবার দুপুরে জুয়েল চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসার পথে দুপুর ১২টার দিকে মারা যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তার বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে মৃত ব্যক্তিসহ তার পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে বাড়িটি লকডাউন করে তার পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বুধবার সকালে তার পরিবারের সদস্যদের নমুনা সবাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হবে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার বলেন, করোনার উপসর্গ নিয়ে মৃত যুবকের বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের লোকজনের মাধ্যমে সরকারি নির্দেশনা অনুসরণ করে মৃত যুবকের দাফন সম্পন্ন করা হয়েছে।

অপর দিকে,  জেলার বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের হাজিপুর মহল্লার বাসিন্দা ইমাম হোসেন (৬০) গত ১০-১২দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে মৃত ব্যক্তি ও তার পরিবারের ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার সংগ্রহকৃত নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হবে। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ব্যক্তি চৌমুহনী বাজারের একটি মাছের আড়তে কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন

×