বগুড়ায় কালবৈশাখী ঝড়ে উপড়ে গেছে বাড়ি ঘর গাছপালা
ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৮:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় মঙ্গলবার ব্যাপক কালবৈশাখী ঝড় হয়েছে। ঝড়ে বেশ কিছু গাছ উপড়ে গেছে। অনেক বাড়ি ঘরের চালা উড়ে গেছে। ঝড়ে মৌসুমী ফলসহ ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টা থেকে সোয়া তিনটা পর্যন্ত এ ঝড় চলতে থাকে। সাথে বৃষ্টি হয়। জেলার শিবগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ীর ঘরের চালা উড়ে যায়। এতে অল্পের জন্য বেঁচে যায় গৃহবধূসহ দুই শিশু।
বৈশাখী ঝড়ে শিবগঞ্জের টিএন্ডটি এলাকার আকবর আলীর ছেলে টিএনটি (টেলিফোন অফিসের) কর্মচারী আনোয়ার হোসেনের টীন শেড পাকা বাড়ীর ছাউনী ঝড়ে উড়ে যায়। ওই ছাউন উড়ে গিয়ে বাড়ির পার্শ্বে পুকুরে পরে ব্যাপক ক্ষতি হয়।
এসময় তার বাড়িতে থাকা তার স্ত্রী মুরশিদা খাতুন ও তার ছেলে মাশরাফী (১০) আদনান (৪) অল্পের জন্য বেঁচে যায়। আনোয়ার হোসেন বলেন, বৈশাখী ঝড় ও বৃষ্টিতে তার বাড়ির টিনের ছাউনী সহ টিভি, ফ্রিজ, আলমারী সহ আসবাবপত্র ব্যাপক ক্ষতি সাধন হয়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
এদিকে মহাস্থান এলঅকায় বেশ কয়েকটি গাছ উপড়ে গেছে। বিভিন্ন এলাকায় আম গাছের কাঁচা আম ঝড়ে গেছে। এয়াড়াও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি বিভাগের উপ পরিচালক আবুল কাশেম আজাদ বলেন, কালবৈশাখী ঝড়ে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।