ফেসবুক পোস্টের কারণে খাদ্য সহায়তা পেলেন আশরাফ
খাদ্যসামগ্রী পেয়ে খুশি আশরাফ -সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৯:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনা যুদ্ধ মোকাবেলায় মানুষ যখন ঘরবন্দি, তখনি জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে আসছে নিন্ম আয়ের মানুষ। পেটের দায়ে ভিক্ষা করতে বের হচ্ছে ভিক্ষুকরা। গোপালগঞ্জের কিছু স্থানের চিত্র ও ব্যাতিক্রম না। জেলার বিভিন্ন জায়গায় এমন দৃশ্য প্রায়ই চোখে পরে। শারীরিক ভাবে অক্ষম আশরাফ আলী নামের এক ভিক্ষুক গোপালগঞ্জের চৌরঙ্গিতে বসে ভিক্ষা করছেন। সোমবার এমনি একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয় মারিয়া আসলাম নামে একটি আইডি থেকে।
ছবির ক্যাপশনে লেখা হয়, ‘‘শারীরিকভাবে কাজ করতে অক্ষম আশরাফ আলী নামের এক ভিক্ষুক গোপালগঞ্জের চৌরঙ্গী মোড়ে বসে দিনে ভিক্ষা করেন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি চাল, ডাল, আলু দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন তাহলে আশরাফ ভাইয়ের অনেক উপকার হয় । বর্তমানে তিনি খুব অসহায়ভাবে জীবনযাপন করছেন। সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওনাকে চৌরঙ্গির মোড়ে পাওয়া যাবে।’’
এই পোস্ট টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সাজিদ সোহান ও সজিব হোসেনের নজরে আসলে মঙ্গলবার ১১টার দিকে খাদ্য সহায়তা নিয়ে ওউ ভিক্ষুকের কাছে হাজি হয়ে খাদ্য সহায়তা দেন তারা।
খাদ্যসামগ্রী পেয়ে আনন্দিত হয়ে ভিক্ষুক আশরাফ আলী বলেন, ‘দিন চলে ভিক্ষে কইরে। কিন্তু করুনার জৈন্য তেমন কেউ বাইর হয় না। রাস্তার ধারে দোহান বন্ধ থাহায় ভিক্ষেও পাইনে। খাইয়ে না খাইয়ে দিন যায়। এনারা আমারে খাবার দিছে। আল্লাহ যেন বাচাই রাহে।’
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য সাজিদ সোহান ও সজিব হোসেন বলেন, আমরা দুজনই ছাত্র। ফেসবুকে স্ট্যাটাস দেখার পর আমরা দুইজন আমাদের সাধ্যমত সাহায্য করতে চেষ্টা করেছি। সামান্য সাহায্য করে তার মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমাদের সার্থকতা।