ঈশ্বরদীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাই
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৯:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ঈশ্বরদীতে প্রকাশ্যে একটি সিএনজি পাম্পের ম্যানেজারের বুকে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর পিডিবি ওয়াপদা গেটের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এমআরএস সিএনজি পাম্প কর্তৃপক্ষ জানায়, ঈশ্বরদীর রূপপুরে কুষ্টিয়ার বিআরবি কেবলস-এর প্রতিষ্ঠান এমআরএস সিএনজি পাম্প এর ম্যানেজার জাকির হোসেন ১২ লাখ ৫৭ হাজার টাকা একটি ব্যাগে করে ব্যাংকে জমা দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে ঈশ্বরদী শহরে যাচ্ছিলেন। জয়নগর পিডিবি ওয়াপদা গেটের সামনে এলে আরেকটি মোটর সাইকেল ম্যানেজারের গতিরোধ করে বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।