ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নওগাঁয় নতুন ৩২ জনের করোনা শনাক্ত

নওগাঁয় নতুন ৩২ জনের করোনা শনাক্ত
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২০ | ০৯:৪২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নওগাঁর সদর উপজেলা ছাড়া অপর ১০টি উপজেলায় করোনাভাইরাস ছড়িযে পড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো। 

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোরশেদ।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁর রানীনগর উপজেলায় সাতজন, মহাদেবপুরে ছয়জন, নিয়াতমপুর উপজেলায় আট জন, সাপাহারে সাতজন, ধামইরহাট উপজেলায় একজন, পত্মীতলায় দুইজন এবং বদলগাছী উপজেলায় একজন।

ডা. মনজুর এ মোরশেদ জানান, করোনা আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছে। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যন্ড রিসার্স সেন্টারে (এনআইএলএমআরসি) মোট ১০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় এর মধ্যে ৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, নওগাঁ জেলার ১১ উপজেলা থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৭২০ জনের রিপোর্ট এসেছে। যার মধ্য ৪৯ জনের পজেটিভ। ৫৬৪ জনের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন

×