ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কলেজশিক্ষককে পিটিয়ে হত্যা: ২ ভাইসহ গ্রেপ্তার ৪

কলেজশিক্ষককে পিটিয়ে হত্যা: ২ ভাইসহ গ্রেপ্তার ৪
×

ছবি: সমকাল

গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪ | ১৭:৩২

গাজীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক রেজা সাঈদ আল মামুনকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ ভাইসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব -১। মঙ্গলবার ভোরে নিহতের ভাই মজিবুর রহমান, ভাতিজা সিজান মাহমুদ ও সুমন মাহমুদকে গাজীপুরের কোনাবাড়ির জয়েরটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে আরেক ভাই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। 

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সরকারী অধ্যাপক রেজা সাঈদ আল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়। রোববার বিকেলে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধরা গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার সকালে পোড়াবাড়ি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানান, রোববার বিকেলে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় জমিতে আগাছা পরিষ্কার করছিলেন কলেজশিক্ষক মামুন। এ সময় আসামিরা তাকে কাঠের লাঠি ও দেশিয় অস্ত্র দিয়ে আঘাতের পর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মামুনের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মজিবুর, তার ভাই মোহাম্মদ আলী এবং মজিবুরের ২ ছেলে সিজান ও সুমনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে র‌্যাব-১। পরে মজিবুর ও তার ২ ছেলেকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, মোহাম্মদ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×