চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ মে ২০২০ | ০৯:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায ৬৫ বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি ফুসফুসের ক্যানস্যারে ভুগছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মার যান তিনি।
অন্যদিকে করোনায় আক্রান্ত নারী সর্ম্পকে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, করোনায় আক্রান্ত হয়ে ২৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। পরে অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসায় স্থিতিশীল হওয়ার পর আইসিইউ থেকে আইসোলেশনে নেওয়া হয়। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। করোনা স্থিতিশীল হলেও ক্যানসার একেবারে ফাইনাল স্টেজে ছিল। সেজন্যই মূলত মৃত্যু হয়েছে।
ওই নারীর বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে। জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৯ জন জন মারা গেছেন।