কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০০:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জায়েদ নামে দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সোনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জায়েদ একই গ্রামের সিরাজ শাহের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, ধারণা করা হচ্ছে শিশু জায়েদ বাড়ির দক্ষিণ পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে য়ায়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে শিশুটিকে না পেয়ে পুকুরে তল্লাশী চালায়। পরে সেখান থেকে জায়েদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।