ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বিরোধের জেরে ৮ মাসের শিশুকে `হত্যা’

বিরোধের জেরে ৮ মাসের শিশুকে `হত্যা’
×

ফাইল ছবি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মাগুরার মহম্মদপুরে ৮ মাস বয়সী এক কন্যা শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার রাতে উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

লামিয়া খাতুন নামের শিশুটি গ্রামের লিটু মোল্যার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতা রুহোল মেম্বার ও বিএনপি নেতা খায়রুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সকালে রুহোল মেম্বার সমর্থিত নাজিম উদ্দিনের বাড়িতে খাইরুল সমর্থকরা হামলা ও ভাংচুর করেন। এ ঘটনার প্রতিশোধ নিতে শনিবার সকালে খায়রুল সমর্থিত সিকান্দারের বাড়িতে রুহোল মেম্বার সমর্থিত লোকজন ভাংচুর করতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়। 

এ ঘটনার জেরে সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে মায়ের কোল থেকে লামিয়াকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে হত্যার অভিযোগ করেছেন লামিয়ার মা খাদিজা বেগম। তিনি বলেন, একদল দুবৃর্ত্ত মুখোশ পরে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেন এবং আমার কোল থেকে লামিয়াকে কেঁড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। পরে আহত লামিয়াকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত শিশুর মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মঙ্গলবার দুপুরে খাদিজা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে  এলাকার অনেকেই বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতেই লামিয়াকে পরিবারের সদস্যরা হত্যা করেছেন অথবা অসুস্থ্যজনিত কারণে লামিয়া মারা গেছে।  রোববার রাতে পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে লামিয়া স্থানীয় হালিম ডাক্তারের কাছে চিকিৎসাধীন ছিলেন। ওই ডাক্তার এবং থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত লামিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালে পাঠানো হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, মামলা নিয়েছি তবে ময়নাতদন্তের রিপোর্ট জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

আরও পড়ুন

×