গোপালগঞ্জে নতুন করে শিশুসহ ৬ জনের করোনা শনাক্ত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:৩০ | আপডেট: ১২ মে ২০২০ | ০১:৩৪
গোপালগঞ্জে নতুন করে এক শিশুসহ আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ১৭ জন বিভিন্ন সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১ জন, কাশিয়ানী উপজেলায় শিশুসহ ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন রয়েছেন।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে । এছাড়া আক্রান্তদের বাড়িসহ প্রতিবেশীদের বাড়ি ঘর লকডাউন করা হয়েছে। তিনি আরও জানান,আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টানে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।