ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ডাবভর্তি পিকআপে মিলল ১৭ কেজি গাঁজা

ডাবভর্তি পিকআপে মিলল ১৭ কেজি গাঁজা
×

মাধবপুরে ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিনজন। ছবি: সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০১:৫৯ | আপডেট: ১২ মে ২০২০ | ০২:০১

হবিগঞ্জের মাধবপুরে ডাবভর্তি পিকআপভ্যান থেকে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকার সোহেল মিয়া (৩০), টঙ্গীবাড়ী উপজেলার হামাইল গ্রামের লাভলু শেখ (৩৫) ও বাকেরগঞ্জ উপজেলার মঙ্গলশিং গ্রামের  হাসান হাওলাদার (২৫)। 

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা মঙ্গলবার সকালে ডাবভর্তি পিকআপ থেকে ১৭ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা হয়েছে।'


আরও পড়ুন

×