ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পটিয়ায় করোনায় আক্রান্ত ১১ জনের মধ্যে একই পরিবারের ৯ জন

পটিয়ায় করোনায় আক্রান্ত ১১ জনের মধ্যে একই পরিবারের ৯ জন
×

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০ | ০২:৪৫ | আপডেট: ১২ মে ২০২০ | ০৫:০৭

চট্টগ্রামের পটিয়ায় হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পটিয়া পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায় একই পরিবারের ৯ জন রয়েছেন।

এর আগে পরিবারটির এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরের বাসায় আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে পরিবারটির মোট  ১০ জন আক্রান্ত হলেন। তাদের বাড়ি পটিয়া পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকায়।

সোমবার রাতে জেলা সিভিল সার্জন মো. শেখ ফজলে রাব্বী আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই পরিবারের আক্রান্তদের বয়স, ৩৬ বছর, ৬২ বছর, ৩৬ বছর, ২৪ বছর, ২২ বছর, ৪মাস, ১১বছর, ৩ মাস ও ৪২ বছর। 

অন্য দুইজনের মধ্যে একজনের বাড়ি পটিয়া পৌর সদরের ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়ায়, তার বয়স ৪৫ বছর। ওই পরিবারের আরো দ্ইুজন সদস্য করোনা আক্রান্ত হয়। তার মধ্যে একজন সুস্থ হয়ে যান। অন্যজন নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন। অন্য আরেকজনের বয়স ৪৫। তিনিও একই পরিবারের ১০ জন আক্রান্ত করোনা রোগীর স্বজন।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানিয়েছেন, আক্রান্ত পরিবারগুলো লকডাউনের আওতায় রয়েছে। নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের আইসোলেশনে পাঠানো হচ্ছে। 

উল্লেখ্য, এ নিয়ে পটিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই পটিয়ার প্রথম করোনা আক্রান্ত প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন। 



আরও পড়ুন

×