হিজলায় ঝুলন্ত অবস্থায় শিশুর লাশ উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৩:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরিশালের হিজলা উপজেলায় সুপারী গাছের বাকল দিয়ে ঝুলন্ত অবস্থায় ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম আরাফাত বালী। হিজলার মাউলতলা গ্রামের আব্দুর রব বালীর ছেলে আরাফাত।
সোমবার রাতে বাড়ির অদুরে বাগানে আরাফাতের মরদেহ পাওয়া যায়। সোমবার বিকাল থেকে সে নিঁখোজ ছিল। তার গাঁয়ে কাদা মাখানো এবং বিবস্ত্র ছিল। তাকে হত্যার পর লাশ ঝুলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
হিজলার দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন জানান, একটি কাঁঠাল গাছের সঙ্গে সুপারীর বাকল দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় আরাফাতের মরদেহ ঝুলতে দেখতে পান এক নারী। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। বিবস্ত্র ঝুলন্ত শিশুটির সারা শরীরে এবং মুখমন্ডলে কাঁদা মাখা ছিলো।
হিজলা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক নুরুল আলম মঙ্গলবার দুপুরে সমকালকে বলেন, শিশুটির বাবা আব্দুর রব ঢালী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত শিশু হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।