জয়পুরহাটে আরও ২৩ জন করোনায় আক্রান্ত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৩:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত ১১টায় রির্পোট পাওয়ার পর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে কালাই উপজেলার ১৪ জন, ক্ষেতলাল উপজেলায় ১ জন, পাঁচবিবি উপজেলার ৫ জন এবং জয়পুরহাট সদর উপজেলার ৩ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা আক্রান্তদের ২৩ জনই জেলার সদর, কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার বাসিন্দা। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কয়েকদিন আগে নিজ বাড়ি এসেছেন। গ্রামে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সোমবার রাতে ঢাকার আইইডিসিআর থেকে তাদের নমুনার ফল জয়পুরহাট সিভিল সার্জন অফিসে পাঠানো হয়। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এরই মধ্যে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
বর্তমানে জেলায় আইসোলেশনে রয়েছে ৮১জন । এদের অধিকাংশই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরফেরত।