ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বকেয়া বেতন পরিশোধে শিল্প মালিকদের প্রতি এমপি সবুজের আহ্বান

বকেয়া বেতন পরিশোধে শিল্প মালিকদের প্রতি এমপি সবুজের আহ্বান
×

গজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২০ | ১২:১৫ | আপডেট: ১৩ মে ২০২০ | ১২:২৮

করোনাভাইরাসের এই ভয়াবহ সময়য়ে পোশাক কারখানার শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদের আগেই বকেয়া বেতন পরিশোধের জন্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

তিনি বলেন , শ্রমিজীবী এই মানুষগুলোর প্রতি মালিকদের আরো মানবিক হওয়া উচিৎ। চরম এই দু:সময়ে আমাদের এই শ্রমিক ভাই বোনেরা কোথায় যাবে? কার কাছে যাবে? তিনি আরও বলেন, কোনো শ্রমিককেই ছাঁটাই করা যাবে না। আসন্ন ঈদের আগেই সকল শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

বুধবার বিকেলে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মহীন শ্রমিকদের আর্থ- সামাজিক অবস্থার উত্তরণ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সভাকক্ষে ইউএনও শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান।

আরও পড়ুন

×