ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে তাপমাত্রা ৪১ ডিগ্রি; চালক ও যাত্রীদের প্রশান্তি দিতে লেবুর শরবত

ফরিদপুরে তাপমাত্রা ৪১ ডিগ্রি; চালক ও যাত্রীদের প্রশান্তি দিতে লেবুর শরবত
×

ফরিদপুরে চালক-যাত্রীদের লেবুর শরবত পান করানো হচ্ছে। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২৩:২৭

ফরিদপুরে আজ বৃহস্পতিবার ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে, বুধবার জেলায় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ফরিদপুরের আবহাওয়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফরিদপুরে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এখনও পর্যন্ত জেলায় সর্বোচ্চ। জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির তেমন আভাস নেই। তাপমাত্রা আরও বাড়তে পারে।

এ দিকে ফরিদপুরে প্রচণ্ড তাপদাহে তৃষ্ণার্তদের ঠাণ্ডা শরবত পান করিয়েছে হাইওয়ে পুলিশ।বিভিন্ন যানবাহনের অন্তত চার শতাধিক চালক, হেলপার ও যাত্রীকে ঠান্ডা শরবত পান করানো হয়। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় লেবুর শরবত পান করানো হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ জানান, তীব্র তাপদাহে জনমনে প্রশান্তি দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খান এর নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।তাপদাহ চলাকালীন প্রতিদিনই বিভিন্ন স্থানে এ উদ্যোগ চালু রাখা হবে।

আরও পড়ুন

×