ফরিদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নানান আবিষ্কার নিয়ে হাজির খুদে শিক্ষার্থীরা
ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৪ মে ২০২৪ | ১৬:০২
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদে চত্বরে বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। পাশাপাশি বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান মেলা-২০২৪ এ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তির বিভিন্ন সামগ্রী ও আবিষ্কার নিয়ে অংশগ্রহণ করে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় মোট ২৯টি স্টল বসছে।
পরে অতিথিরা মেলার স্টলগুলোতে ঘুরে শিক্ষার্থীদের আবিষ্কার দেখেন। এসময় শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী সম্পর্কে তথ্য চিত্র তুলে ধরে।
- বিষয় :
- ফরিদপুর
- বিজ্ঞান ও প্রযুক্তি মেলা