ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

অভিযানে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৩

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে চিহ্নিত ১০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় ওত পেতে থাকার কথা স্বীকার করেছে। সুযোগ বুঝে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিত তারা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– রাকিব খান, ইমন, সাকিব ও শরিফ, নাহিদ, রকি, ইয়াছিন, জাহিদ, সোহেল ও রবিন। গোয়েন্দা পুলিশের ওসি শামসুল আলম শাহ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×