ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কাশিয়ানীতে চিকিৎসক-নার্স-রোগীসহ ক্লিনিক লকডাউন

কাশিয়ানীতে চিকিৎসক-নার্স-রোগীসহ ক্লিনিক লকডাউন
×

ক্লিনিকটি লকডাউন ঘোষণা করা হয়েছে -সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০ | ২১:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. আসলামুজ্জামান কামালের করোনা পজিটিভ হওয়ায় ডাক্তার, নর্স ও রোগী মিলিয়ে ৪১ জনকেসহ ক্লিনিক লকডাউন করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ ক্লিনিকটিকে লকডাউনের আওতায় আনেন।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.কাইয়ূম তালুকদার বলেন, গত ১৯ মে ডাঃ আসলামুজ্জামান কামাল করোনা উপসর্গে হাসপাতালে এসে টেস্টের জন্য নমুনা দিয়ে যান। শুক্রবার তার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

 ইউএনও সাব্বির আহমেদ বলেন, করোনা পজেটিভ চিকিৎসক ক্লিনিকে ভর্তিরত রোগীদের সেবা দিয়েছেন। তাই তার সংস্পর্শে এসে অন্য কেউ আক্রান্ত হয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্লিনিকে কর্মরত চিকিৎসক, স্টাফ ও চিকিৎসাধীন রোগীসহ মোট ৪১ জনকে লকডাউনের আওতায় এনেছি। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। ফলাফল না হওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। 


আরও পড়ুন

×