ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২০ | ২২:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আফজাল হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।

তিনি জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আফজাল হোসেন গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা গেছেন।

ডা. শৈলেন্দ্রনাথ আরও জানান, আফজাল হোসেনের বাড়ি নগরীর বসুপাড়া আজাদ লন্ড্রির মোড়ে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করা হবে। এজন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন

×