গোবিন্দগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে ডিলার আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২০ | ২৩:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪৩ বস্তা চাল পাচারের সময় ডিলার জিল্লুর রহমান আটক করেছে স্থানীয়রা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলারের গোডাউনে চালের হিসাবের গরমিল পান। পরে ডিলারসহ এক নসিমন ড্রাইভারকে চালসহ আটক করে থানায় নিয়ে আসেন।
নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বলেন, উক্ত ঘটনায় ডিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।