ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

দীঘিনালায় যুবককে কুপিয়ে হত্যা

দীঘিনালায় যুবককে কুপিয়ে হত্যা
×

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০ | ০১:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খাগড়াছড়ির দীঘিনালায় ইমরান হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তিনি দীঘিনালা থানার বাজারের মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৭টার দিকে দীঘিনালার উত্তর কবাখালীর মিলন কার্বারী পাড়া এলাকায় স্থানীয়রা ইমরান হোসেনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ইমরান হোসেনের শরীরের চার জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো এ ঘটনায় মামলা হয়নি। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


আরও পড়ুন

×