ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনা উপর্সগ নিয়ে কুমিল্লায় গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

করোনা উপর্সগ নিয়ে কুমিল্লায় গ্রাম্য চিকিৎসকের মৃত্যু
×

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০ | ০২:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জরুইন গ্রামের গ্রাম্য চিকিৎসক মো. বিল্লাল হোসেন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু জানান, তিনি কয়েকদিন ধরে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানেই মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারবো।

বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে বুড়িচং সদর ও আশেপাশের এলাকায় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি গরিবের ডাক্তার নামে সবার কাছে পরিচিত ছিলেন। 

আরও পড়ুন

×