ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০ | ০২:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

মানিকগঞ্জ সদর উপজেলা কৃষ্ণপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে ৫০ বছরের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার ছোট ভাই করোন পজিটিভ নিয়ে বাড়িতে আইসোলেশনে রয়েছে।

মানিকগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান জানান, মারা যাওয়া ওই ব্যক্তি বৃহস্পতিবার ঠান্ডা জ্বর কাশি নিয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। 

এদিকে বৃহস্পতিবার তার ছোট ভাইয়ের করোনা পজিটিভ আসায় তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ওই বাড়ির অন্য সদস্যদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এদের রিপোর্ট এখনো আসেনি। ওই বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।

আরও পড়ুন

×