ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গোপালগঞ্জে ঢাকাফেরত ৫ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে  ঢাকাফেরত ৫ জনের করোনা শনাক্ত
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০ | ০৩:১৮ | আপডেট: ২৩ মে ২০২০ | ০৩:৩১

গোপালগঞ্জে নতুন করে ঢাকাফেরত ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। এর মধ্যে মারা গেছেন ১ জন। এছাড়া সুস্থ্ হয়েছেন ৪৯ জন । আক্রান্তরা জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় কোটালীপাড়া উপজেলায় ৫ জনের শনাক্ত হয়েছে। এরা সবাই ঢাকা থেকে এসেছেন।  তিনি আরও জানান, আক্রান্তদের উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাদের বাড়িঘর অকডাউন করা হয়েছে। এছাড়া আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসক ৩০ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৬ জন,  গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্স সহ ২৭ জন ও টুঙ্গিপাড়ায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, আক্রান্তদের বেশিরভাগই ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুরফেরত।

আরও পড়ুন

×