ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অটোচালকের মৃত্যু

চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অটোচালকের মৃত্যু
×

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঝালকাঠির রাজাপুরে অটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাপ্পি দাস (৩৬)  নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি একই এলাকার চিত্ত রঞ্জন সোনু দাশের ছেলে।

রাজাপুর থানার এসআই শাহজাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কোলায় মাছ শিকার শেষে অটোয় চার্জ হচ্ছে কিনা পরীক্ষার জন্য গাড়িটিতে হাত দেন বাপ্পি। এ সময় বিদ্যুৎস্পর্শে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×