ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঢাকা ও নারায়ণগঞ্জে শিশু শ্রমিকদের পরিবারকে ইএসডিও’র অর্থ সহায়তা

ঢাকা ও নারায়ণগঞ্জে শিশু শ্রমিকদের পরিবারকে ইএসডিও’র অর্থ সহায়তা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২০ | ০৪:২০ | আপডেট: ২৩ মে ২০২০ | ০৪:৩২

এডুকেশন অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন-এডুকো’র সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) শিশু শ্রমিকদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে। বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে এই অর্থ সহায়তা দেওয়া হয়।

ঢাকা শহরের বিভিন্ন বস্তি এলাকার পরিবহন ও গৃহ কাজে নিয়োজিত শিশু শ্রমিকদের শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে ইএসডিও।

বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সেসব শিশু শ্রমিকের পরিবারের সদস্যরা ক্ষুধা ও দারিদ্র্য নিয়ে দিনযাপন করছেন তাদের কথা বিবেচনা করে ইএসডিও এবং এডুকো পরিচালিত ঢাকা সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় শিক্ষা কর্মসূচির আওতায় মোট ৫ হাজার ৪১৪ জন কর্মজীবী শিশুর পরিবার প্রতি ১ হাজার ১০ টাকা করে বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ৫৪ লাখ ৬৮ হাজার ১৪০ টাকা বিতরণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি


আরও পড়ুন

×