লাকসামে তিন পুলিশ কর্মকর্তাসহ আক্রান্ত আরও ৪
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২০ | ০৪:৫০ | আপডেট: ২৩ মে ২০২০ | ০৪:৫৪
কুমিল্লার লাকসামে করোনায় নতুন করে ৩ পুলিশ কর্মকর্তাসহ চারজন আক্রান্ত হয়েছেন।
এনিয়ে উপজেলায় মোট ৩০জনের করোনা সনাক্ত হয়েছে। এদর মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৩জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলী জানান, ২০মে লাকসাম থানার তিন পুলিশ কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে।
তিনি জানান, ওই তিনজন পুলিশ কর্মকর্তা সহ চারজনকে আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে।
এদিকে ওই তিন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় লাকসামের একটি স্কুলে অস্থায়ী ব্যারাকে থাকা আরো ১৩জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার বাকীদের নমুনা সংগ্রহ করা হবে।