উল্লাপাড়ায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২০ | ০৯:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার পাঁচিলা গ্রামের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল জামান (২৮) চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়নসুঁটি গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম জানান, কামরুল জামান একটি মোটরসাইকেলের চালকের পিছনে চড়ে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। এসময় হঠাৎ করে তিনি রাস্তায় পড়ে যান।
তিনি জানান, পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সলংগা থানায় একটি মামলা হয়েছে।