লক্ষ্মীপুরে আরও ৩০ জনের করোনা পজিটিভ
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৪:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
লক্ষ্মীপুরে নতুন করে আরও ৩০ জনের শরীরে কভিড-১৯ শনাক্ত হয়েছে। সদর উপজেলার পূর্বের একজন তৃতীয়বারসহ রোববার আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০২ জনে। এছাড়া রামগঞ্জে মৃত একজনসহ ৫ জনের কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় মোট কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে।
এর মধ্যে যশোর জেলার ফুলবাড়িয়া গ্রামে বাড়ি, রামগঞ্জে কর্মরত অলিম্পিক কনজ্যুমার কোম্পানির সেলসম্যান ৩ দিন পূর্বে মারা যায়। তার নমুনা পরীক্ষায় কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো। মৃত দু’জনের পরিবারসহ আশপাশের ৫৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার রোবাবর এ সব তথ্য জানান।
এদিকে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে অফিস, দোকান, হাট-বাজার, শপিং মল এবং গণ পরিবহন এবং নৌযানসমুহ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে মানুষ সামাজিক বা শারীরিক দূরত্ব, মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রে মানছেন না। এতে কভিড-১৯ এর সংক্রমণ আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।