দুই মাস পর চলল আন্তঃনগর লালমনি এক্সপ্রেস
ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৫:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে, সামাজিক দূরত্ব বজায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধীন দুইটি আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করছে।
যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা, মাস্ক পরা, অসুস্থ মানুষের ভ্রমণ না করা, ট্রেনে খাবার সামগ্রী বিক্রয় বন্ধসহ ১৬টি স্বাস্থ্যবিধি মেনে রোববার সকালে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ইন্টারনেটের গতির সমস্যার কারণে অনলাইনে টিকিট সংগ্রহ করতে গিয়ে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী সাধারণের। লালমনি এক্সপ্রেস ৬৫২ ও পঞ্চগড় এক্সপ্রেস ৮৯৬ আসন সংখ্যার বিপরীতে অর্ধেক যাত্রী নিয়ে সঠিক সময়ে ট্রেন দুটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার তাপস কুমার দাস বলেন, সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন দুটি যাত্রা শুরু করেছে। যাত্রী স্বাস্থ্য বিধি কার্যকর করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি আরো জানান।