ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

হবিগঞ্জে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জে এসএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
×

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০ | ০৫:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

হবিগঞ্জের লাখাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মণি আক্তার (১৮) উপজেলার বেগুনাই গ্রামের জামাল মিয়ার মেয়ে। তিনি মাদনা এসইএসডি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলাফল দেখার পর তিনি ফেল করায় রাগে ও অপমানে পরিবারের সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকেন।

বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মণিকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×