ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ২০০ ছাড়াল

গোপালগঞ্জে করোনা আক্রান্ত ২০০ ছাড়াল
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২০ | ২২:২৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬  জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এতে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২০৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ জন। মারা গেছেন ১ জন। বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য জানান।

সিভিল সার্জন ডা. নিয়াজ জানান, নতুন করে গোপালগঞ্জ সদরে ১ জন, মুকসুদপুরে  ২ জন, কোটালীপাড়ায় ১ জন  ও কাশিয়ানী উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। 

সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০৬ জন। এদের মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎসকসহ ৫০ জন, কাশিয়ানীতে ৫৪ জন, গোপালগঞ্জ সদরে ৪ চিকিৎসকসহ ২৫ জন, টুঙ্গিপাড়ায় ৩৪ এবং কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও ২ নার্সসহ ৪৩ জন করোনা রোগী শনাক্ত হন। 

গত ৯ এপ্রিল গোপালগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১ মাস ৯ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়ায়। এরপর ২ জুন পর্যন্ত মাত্র ১৪ দিনে আরও ১০০ জন করোনা আক্রান্ত হন।

আরও পড়ুন

×