রংপুরে বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু
ফাইল ছবি
রংপুর অফিস
প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৩:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রংপুরের পীরগাছায় বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পরান গ্রামের আব্দুল হামিদের ছেলে হাফিজার রহমান (৬০) এবং একই এলাকার আজিজার রহমানের ছেলে সুজন (২৫)।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, রাতে নিজ বাড়ির পেছনে পুকুরপাড়ে লাইট লাগানোর কাজ করছিল হাফিজার রহমান। বৃষ্টি হওয়ায় লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে যান তিনি।এ সময় হাফিজার রহমানকে ছাড়াতে সুজন এগিয়ে এলে তিনি বিদ্যুৎস্পর্শে মারা যান।