ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৪:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রাফসান হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার দশআনি টগবা মহল্লায় এ ঘটনা ঘটে। 

মৃত রাফসান হোসেন ওই এলাকার বাকের হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা বাকের হোসেন তার পরিবার নিয়ে চাটখিল পৌরসভার দশআনি টগবা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালের কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে বাসার পাশের একটি পুকুরে পড়ে যায় রাফসান। বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে পুকুর পাড়ে গিয়ে ভাসমান অবস্থায় রাফসানকে দেখতে পেয়ে উদ্ধার দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। বেলা ১২ টার দিকে হাসপাতালের আরএমও ডা. শহিদুল ইসলাম নয়ন তাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার পরিদর্শন (তদন্ত) দুলাল মিয়া বলেন, এ মৃত্যু সম্পর্কে থানা পুলিশকে কেউ অবহিত করেননি। তবে তিনি এ ব্যাপারে খবর নিবেন।




আরও পড়ুন

×