ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

মিঠাপুকুরে করোনা আক্রান্ত ১৫ জনের মধ্যে সুস্থ ১০

মিঠাপুকুরে করোনা আক্রান্ত ১৫ জনের মধ্যে সুস্থ ১০
×

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৫:৩৬ | আপডেট: ০২ জুন ২০২০ | ০৫:৪৩

রংপুরের মিঠাপুকুরে করোনা আক্রান্ত ১৫ জনের মধ্যে ১০ জনই সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে তিনজন চিকিৎসক সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম।

মিঠাপুকুরে গত ৮ এপ্রিল বালারহাট ইউনিয়নে প্রথম এক এসএসসি পরীক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সে তার মামার বাড়ি নারায়ণগঞ্জ থেকে এসে অসুস্থ হয়ে পড়ে।  ১৮ এপ্রিল মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এর একদিন পর ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক চিকিৎসকও করোনায় আক্রান্ত হন। এর দুই দিন পর স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষারোগ নিয়ন্ত্রণ কর্মকর্তার শরীরেও করোনার অস্তিত্ব ধরা পড়ে। পরে কমিউনিটি মেডিকেল অফিসার, দুইজন নার্স, একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন। 

সর্বশেষ সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় দুই নারীর করোনা শনাক্ত হয়। তাদের বাড়ি উপজেলার লতিবপুর ইউনিয়নের হেতমপুর ও খোর্দ্দ শান্তিপুর গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম জানান, এ পর্যন্ত মিঠাপুকুরে মোট ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ চিকিৎসকসহ ১০ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি আরও জানান,আক্রান্তদের অধিকাংশই রংপুর ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসকরা ফের কাজে যোগ দিয়েছেন। আশা করি অন্যরাও সুস্থ হয়ে উঠবেন।



আরও পড়ুন

×