ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়াল

নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়াল
×

এমএ খান মিঠু, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০২ জুন ২০২০ | ০৫:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গত ৮ মার্চ দেশে প্রথম যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল তাদের দুজন ছিলেন নারায়ণগঞ্জের। এরপর মঙ্গলবার পর্যন্ত গত ৯১ দিনে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন। ৯১ দিনে নারায়ণগঞ্জে ১৩ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৭ জনের দেহে করোনা পাওয়া যায়। গড়ে প্রতিদিন ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ জেলায়।

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৬১১ জনের নমুনা সংগ্রহ করে ১২৪ জনের দেহে করোনা সনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আক্রান্তদের মধ্যে গড়ে প্রতি ৩৫ জনের মধ্যে একজন মারা যাচ্ছেন। সুস্থ হয়েছে এ পর্যন্ত ৮১৩ জন। নারায়ণগঞ্জের জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। 

এ জেলার মোট ১৪৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এরমধ্যে ১০১ জন সুস্থ হয়ে ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছেন। 

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে আরও ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন।

আরও পড়ুন

×