ইন্দুরকানীতে বজ্রপাতে নিহত ১
প্রতীকী ছবি
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুন ২০২০ | ২২:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পিরোজপুরের ইন্দুরকানীতে বল খেলা দেখার সময় বজ্রপাতে অহিদুল (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনায় খলিলুর (৩০) নামে অপর এক ব্যক্তি আহত হন।
নিহত অহিদুল কালাইয়া গ্রামের হামিদ হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় একদল ছেলেরা ফুটবল খেলছিল। এসময় অহিদুল ও খলিলুর তাদের খেলা দেখছিল। এ সময় হঠাৎ খেলার মাঠে বজ্রপাতে তারা দু’জন গুরুতর আহত হন। পরে অহিদুলকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল মুজাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।