ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

আদমদীঘিতে গাজীপুর ফেরত আরও এক ব্যক্তির করোনা শনাক্ত

আদমদীঘিতে গাজীপুর ফেরত আরও এক ব্যক্তির করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০০:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বগুড়ার আদমদীঘিতে ঢাকার গাজীপুর ফেরত আরও এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি আদমদীঘির চাঁপাপুরের কোরবান আলী। মঙ্গলবার রাতে তার দেহে কোভিট-১৯ শনাক্তের বিষয়ে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

এ নিয়ে আদমদীঘি উপজেলায় ১৩ জন করোনাভাইরাস শনাক্ত হলেন এবং ৪ জন সুস্থ্য হয়েছেন। অবশিষ্ট ৯ জনকে বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের শরীরে করোনা উপসর্গ নেই বলে দাবি করেন ডা. শহীদুল্লাহ দেওয়ান।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল্লাহ আরও জানান, গত ২৫ মে কোরবার আলী গাজীপুর থেকে নিজ বাড়িতে আসার পথে ২৭মে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেকিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দিয়ে চাঁপাপুর বাড়িতে আসেন। গত ২ জুন মঙ্গলবার রাতে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কেউ হোম কোয়ারেন্টাইনে নেই বলে তিনি জানান।

আরও পড়ুন

×