ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

নাটোরে যুবককে শ্বাসরোধ করে হত্যা

নাটোরে যুবককে শ্বাসরোধ করে হত্যা
×

নিহত ওমর ফারুক মিঠুর বাবার আহাজারি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুন ২০২০ | ০০:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরে ওমর ফারুক মিঠু  (২৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার সিংহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক একই এলাকার আব্দুল্লাহর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা মিঠুর স্ত্রীকে বাইরে থেকে ডাকতে থাকে। এসময় নিহতের স্ত্রী ঘর থেকে বের হলে বাড়ির বাইরে তার স্বামীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ওই সময় তিনি অন্য কাউকে ঘটনাস্থলে দেখতে পাননি। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে মিঠুর মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বুধবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তে মিঠুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ড সম্পর্কে জানানো সম্ভব হবে।

আরও পড়ুন

×