ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
×

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০০:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে রোববার করোনার উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। 

ওই ওয়ার্ডের ফোকাল পার্সন ডাক্তার মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নড়াইল জেলা সদরের হাটবাড়িয়া গ্রামের আবদুল মান্নানের স্ত্রী রোকেয়াকে (৬৫) সকাল সোয়া ৮টায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তিনি মারা যান। 

এছাড়া গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া কলোনি রোডের বাসিন্দা বদরুল আলমের স্ত্রী কামরুন নাহারকে (৪৫) শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার সকাল ৭টায় মারা যান। তারা দুজন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা পরীক্ষা করা হচ্ছে। 

আরও পড়ুন

×